সন্দেশখালির বোয়ালিয়া নদী থেকে ধরা পড়ল একটি বিশাল আকারের ডলফিন - The News Lion

সন্দেশখালির বোয়ালিয়া নদী থেকে ধরা পড়ল একটি বিশাল আকারের ডলফিন




দি নিউজ লায়ন ;  রবিবার  সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সন্দেশখালি থানার কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন বালি বোয়ালিয়া নদী থেকে  একটি বিশাল আকারের ডলফিন ধরা পড়ে। নদীতে জোয়ারের সময় ডলফিনটি আসে কিন্তু ভাটার সময় নদীর জল কমে যাওয়ায় ডলফিনটি অল্প জলে আটকে যায়। 


স্থানীয় মৎস‍্যজীবী শম্ভুনাথ মণ্ডল   ডলফিনটিকে নদী থেকে ধরে এনে কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে ছেড়ে দেয়। ডলফিনটির ওজন আনুমানিক এক কুইন্টাল।স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানায়।খবর পেয়ে বসিরহাট রেঞ্জের বনকর্মীরা  ডলফিনটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। 


তবে সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার বন দফতর ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যাবে।এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এমনকি ডলফিনটি দেখতে এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.